১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 119

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মাইলস্টোন ট্র্যাজেডিতে বিধ্বস্ত হওয়া এফ-৭ বিজিআই বিমানটি নিয়ে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডে বক্তব্য দেন তিনি। পাইলট তৌকির ইসলাম গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহীদ হন।

আরও পড়ুন  : যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, ‘একটি বিমানের আয়ুষ্কাল প্রায় ৩০ বছর পর্যন্ত হতে পারে। আমাদের ব্যবস্থাপনায় নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। প্রযুক্তি পুরনো হলেও বিমানের মান নিয়ে কোনো আপস হয় না। বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

এ ঘটনায় প্রশ্ন উঠেছে—পুরনো প্রযুক্তির বিমানে প্রশিক্ষণ দেওয়া কতটা যৌক্তিক। জবাবে তিনি বলেন, ‘বিষয়টি প্রযুক্তি বনাম রক্ষণাবেক্ষণের। পুরনো হলেও বিমানের কার্যক্ষমতা নিশ্চিত করা হয়।’

ফিউনারেল প্যারেডে সেনাপ্রধান, নৌপ্রধানসহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। সহকর্মী ও স্বজনদের অশ্রুসিক্ত বিদায়ে কুর্মিটোলা ঘাঁটির প্যারেড গ্রাউন্ড ভারী হয়ে ওঠে।

জানাজা শেষে হেলিকপ্টারে করে শহীদ পাইলটের মরদেহ রাজশাহীতে পাঠানো হয়, যেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।

উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হলে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান

সর্বশেষ আপডেট : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫