০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নয় ঘণ্টা পর অবরোধমুক্ত উপদেষ্টারা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 68

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে টানা নয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবরোধমুক্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়।

আরও পড়ুন : উপদেষ্টা ও প্রেস সচিবকে ফের অবরুদ্ধ করল শিক্ষার্থীরা

দিনভর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কলেজের বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টারা কলেজে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে এবং বের হতে বাধা দেয়। পরিস্থিতি একাধিকবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, দিয়াবাড়ি মোড়ে উপদেষ্টাদের গাড়িবহর আটকে দেয় শিক্ষার্থীরা।

শেষ পর্যন্ত, শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনা এবং বুধবার ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতির পর তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এদিকে কলেজ চত্বরে এখনও রয়েছে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপর উপস্থিতি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নয় ঘণ্টা পর অবরোধমুক্ত উপদেষ্টারা

সর্বশেষ আপডেট : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫