০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 89

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ১৯ জনের প্রাণহানি ও ১৬৪ জন আহতের তথ্য জানিয়েছে আইএসপিআর।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ স্যাপম্পলিংয়ের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, হতাহতের ঘটনায় যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মরদেহ দ্রুততম সময়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : রাজধানীতে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ১৯

আর যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও এতে জানানো হয়।

চিকিৎসা কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্যও বার্তায় আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট : ০৮:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫