০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 123

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর  নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১

৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২

৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২

৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২

৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই।

এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।

আরও পড়ুন : দগ্ধ ২৭ জনের বেশিরভাগই শিক্ষার্থী, সবার অবস্থা আশঙ্কাজনক

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে দেড় শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০

সর্বশেষ আপডেট : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫