১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিমান বিধ্বস্ত: ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া কিছুই বলতে পারছে না রাফিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 105

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় আহত হয়ে মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী রাফসি আক্তার রাফিয়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে। ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া আর কিছুই বলতে পারছে না শিশুটি।

সোমবার বিকেলে এক গণমাধ্যমকর্মী বিষয়টি ফেসবুক পোস্টে জানান। পোস্টে তিনি লেখেন, Rafsi Akter Rafia, Class:Four, Code:2357, Milestone school& collage। ‘খালপার ২ নম্বর ব্রিজ’ আর তেমন কিছু বলতে পারছে না। রাফিয়ার মা-বাবার কাছে পৌঁছাতে সাহায্য করেন। বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে।

আরও পড়ুন : রাজধানীতে বিমান বিধ্বস্ত : রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে মানুষের ঢল

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিমান বিধ্বস্ত: ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া কিছুই বলতে পারছে না রাফিয়া

সর্বশেষ আপডেট : ০৭:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫