১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 97

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে সৃষ্টি হয় আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তেই দেখা যায়, একটি বিমান নিচের দিকে দ্রুত গতিতে ছুটে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানটির ধ্বংসাবশেষ মাইলস্টোন কলেজসংলগ্ন ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন : পুলিশি অভিযানে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মাদক ব্যবসায়ী

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, ‘দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পাই যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠিয়েছি এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে। আপাতত বিস্তারিত কোনো তথ্য আমাদের হাতে নেই।‘

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বিমানে কতজন আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

সর্বশেষ আপডেট : ০২:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫