০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিস্তার পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 107

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টির ফলে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটের হাতীবান্ধা ও আশপাশের নিম্নাঞ্চলে ঢুকতে শুরু করেছে পানি। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৮ মিটার, যা বিপৎসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোনো সময় এটি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আরও পড়ুন : যমুনার পানি বাড়ছে, দেড় শতাধিক ঘরবাড়ি বিলীন

পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানের প্রবল ঢলের কারণে নদীর পানি হঠাৎ বেড়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বর্তমানে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতির উন্নতি না হলে বন্যার আশঙ্কা রয়েছে।’

পানির পরিমাপক কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ‘পানির চাপ সামলাতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এখনো পানির গতি ঊর্ধ্বমুখী।’

তিস্তা তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ইতোমধ্যে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ৮-১০টি চরাঞ্চল, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন ও মহিষখোঁচা, এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, ফসলি জমি ও আমনের বীজতলা ডুবে যাচ্ছে। নদীভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত ত্রাণ ও প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানানো হয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরম বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিস্তার পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট

সর্বশেষ আপডেট : ০৯:২১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫