বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, প্রয়োজনে আহতদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। আজকে জাতীর জীবনে বড় একটি ট্রাজেডির দিন। এতো বড় বিয়োগান্ত ঘটনা আগে কখনও ঘটেনি। এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না।
আরও পড়ুন : বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
তিনি বলেন, আমরা ছয়জন উপদেষ্টা এখানে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে।
প্রয়োজনী অনুযায়ী রোগীদের বিদেশ পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।
তিনি আরও বলেন, আমরা আজ যা হারিয়েছি কোনো কিছুর বিনিময়ে তা ফিরে পাওয়া যাবে না। আগামীকাল শোক দিবিস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা খোঁজ খবর নিচ্ছেন। এ ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার 









