নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটার তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। আমরা চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করব।
আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, খসড়া ভোটার তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটা আমরা প্রকাশ করব।
চলতি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসে অবশ্যই তালিকা প্রকাশ করতে হবে। এরপর ভোটার তালিকার উপর আপত্তি এবং সংশোধনের বিষয় থাকতে পারে।
আরও পড়ুন : ৪৯ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
ইসি সচিব বলেন, ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের বিষয়ে এখনো কমিশনে আলোচনা করা হয়নি।
আখতার আহমেদ বলেন, ‘সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, কাল-পরশুর মধ্যে এটি সম্পন্ন হবে। তাহলে আমরা পরবর্তী কমিশন বৈঠকে তা উপস্থাপন করতে পারব।
ঢাকা ডেস্ক 









