০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খুলনায় করোনা আক্রান্ত যুবকের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 62

খুলনায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই) গভীর রাত ৩টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীপ রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন : করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৮

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনা ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দীপ রায় করোনায় আক্রান্ত হয়ে শুরুতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রোববার বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এনে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মধ্যরাতে তার মৃত্যু হয়।’

চিকিৎসকরা জানান, দীপ রায়ের শ্বাসকষ্ট ও উচ্চ জ্বর ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার সময় থেকেই তার শারীরিক অবস্থা গুরুতর ছিল।

এদিকে, করোনায় দীর্ঘদিন স্থিতিশীল থাকা খুলনা অঞ্চলে হঠাৎ করে এ মৃত্যু স্থানীয়দের মাঝে শঙ্কা সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগ বলছে, স্বাস্থ্যবিধি ও সতর্কতা না মানলে করোনার সংক্রমণ যে কোনো সময় আবারও বেড়ে যেতে পারে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং প্রয়োজন ছাড়া ভিড় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুলনায় করোনা আক্রান্ত যুবকের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০২:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫