০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিনা ভোটে আর এমপি নয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 59

নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে বড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে অন্যতম হলো— বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ, ‘না’ ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করা, এবং অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসিকে ফিরিয়ে দেওয়া।

ইসির খসড়া অনুযায়ী, কোনো আসনে একজনমাত্র প্রার্থী থাকলে তাকে ‘না’ ভোটের বিপরীতে লড়তে হবে। না ভোট বেশি হলে ওই আসনে পুনর্নির্বাচন হবে।

আরও পড়ুন : ২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে নির্বাচন

এছাড়াও থাকছে—

  • একজন প্রার্থী দুটি আসনের বেশি নির্বাচন করতে পারবেন না
  • জোট হলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
  • ভোটে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করার ক্ষমতা পাবে ইসি
  • ইভিএম ব্যবহারের পরিকল্পনা বাদ
  • আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত করার প্রস্তাব
  • ফল ঘোষণার ১৫ দিন পর পর্যন্ত জেলা-ডিভিশন পর্যায়ের কর্মকর্তাদের বদলি নিষিদ্ধ
  • জয়ের পর আর্থিক অনিয়ম প্রমাণিত হলে এমপি পদ বাতিলের বিধান

এছাড়াও প্রার্থীকে হলফনামায় দেশি-বিদেশি আয়, শেষ শিক্ষাগত যোগ্যতা এবং ট্যাক্স রিটার্নের তথ্য দিতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দিতে পারবে, তবে ট্যাক্স রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

ইসি জানিয়েছে, এসব প্রস্তাব নিয়ে পরবর্তী কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিনা ভোটে আর এমপি নয়

সর্বশেষ আপডেট : ০১:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫