১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে নির্বাচন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 69

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন, ‘২৯ জুলাই আমরা আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করব। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন : গোপালগঞ্জে কারফিউ শিথিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

এর আগে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠন ও বাস রুটভিত্তিক হল প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের বিষয়ে মতবিনিময় করে নির্বাচন কমিশন।

ডাকসু নির্বাচনে এবার মোট ছয়টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্র ও সংশ্লিষ্ট হলগুলো হচ্ছে:

  • কার্জন হল কেন্দ্র (পরীক্ষা হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক হল
  • শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল
  • ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
  • সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল, বিজয় একাত্তর হল
  • উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীম উদ্দীন হল

উল্লেখ্য, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও বেড়েছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সব প্রস্তুতি গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে নির্বাচন

সর্বশেষ আপডেট : ০১:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫