০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 91

ছবি : সংগৃহীত

বিএনপিকে ছ্যাঁচড়া চাঁদাবাজ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ফয়জুল করীম বলেন, ‘আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ। আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পোস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।’

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ভারতের আর বাংলাদেশর কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়। মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য।

ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এ দেশ একদিন ভাগিয়ে নেবে।

আরও পড়ুন : টাইগার বোলারদের তোপে বিধ্বস্ত পাকিস্তান

কাশ্মীর, হায়দরাবাদ এক সময় স্বাধীন ছিল। এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন ভারত একটা মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন।’

তিনি বলেন, ‘দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবো না।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

সর্বশেষ আপডেট : ০৯:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫