০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে ফের বাড়লো কারফিউ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 74

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ শনিবার ১৪ ঘণ্টা শিথিলের পর ফের বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা কারফিউ বলবৎ থাকবে।

জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে বিকেলে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই এনসিপির ডাকা পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পুরো দিনজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরজুড়ে। সহিংসতায় কমপক্ষে পাঁচজন নিহত হন এবং অনেকেই আহত হন। রাতেই গোপালগঞ্জ শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে জেলা প্রশাসন।

আরও পড়ুন : গোপালগঞ্জে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ

পরবর্তী দিনগুলোতে পরিস্থিতি বিবেচনায় কারফিউ কয়েক দফায় বাড়ানো ও শিথিল করা হয়। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়, যাতে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন মেটাতে পারেন। তবে সন্ধ্যার পর পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা থেকে আবারও কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কারফিউ চলাকালীন জনসমাগম, মিছিল-মিটিং এবং অপ্রয়োজনীয় চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে এ ধরনের সহিংস পরিস্থিতি বিরল হলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে ফের বাড়লো কারফিউ

সর্বশেষ আপডেট : ০৭:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫