০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডার্ক চকলেট: আপনার বন্ধু না শত্রু?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 65

চকলেট মানেই যেন এক প্রকার গিল্টি প্লেজার! কিন্তু আপনি জানেন কি, বিশেষ করে ডার্ক চকলেট হতে পারে হৃদ্‌যন্ত্রের এক শক্তিশালী বন্ধু? যুক্তরাষ্ট্রের কেক মেডিসিন অব ইউএসসি-এর ডায়েটিশিয়ান ড্যানিয়েল ট্রাফিকান্ডা-রেইনর জানাচ্ছেন—সঠিক পরিমাণে খেলে ডার্ক চকলেট হতে পারে সুপারফুড।

ডার্ক চকলেটে রয়েছে ফ্ল্যাভোনয়েড নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে জমে থাকা ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল দূর করতে সহায়ক। এতে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে, রক্তচাপ কমে এবং হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস পায়।

আরও পড়ুন : ওজন কমাতে সাহায্য করতে পারে এই ৬টি ফল

ডার্ক চকলেটে মিল্ক চকলেটের তুলনায় ২-৩ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কারণ এতে থাকা কোকো উপাদান বা কাকাও-এর পরিমাণ বেশি। সাধারণত, ৫০% বা তার বেশি কাকাও থাকলে সেটিকে ডার্ক চকলেট বলা হয়। যত বেশি কাকাও, তত বেশি স্বাস্থ্যগুণ, এবং সাধারণত তত কম চিনি।

কী ধরনের ডার্ক চকলেট খাবেন?

ডায়েটিশিয়ান রেইনর বলেন, “৭০% বা তার বেশি কাকাওযুক্ত চকলেট বেছে নিন।” দিনে ১-৩ আউন্স (প্রায় ৩০-৮৫ গ্রাম) যথেষ্ট। ফল বা বাদামের সঙ্গে খেলে এতে বাড়তি অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি যুক্ত হবে। তবে অতিরিক্ত চিনি, ক্যারামেল বা ক্যান্ডি মেশানো চকলেট এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

রেইনর বলেন, “চকলেট কোনো ম্যাজিক পিল নয়। এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হতে পারে, কিন্তু সঠিক খাওয়া, ব্যায়াম ও জীবনধারার বিকল্প নয়।”

তবে আপনি যদি মিষ্টির জন্য কিছু খুঁজে থাকেন, তাহলে ১-২ আউন্স ডার্ক চকলেট হতে পারে স্বাস্থ্যের সঙ্গে আপস না করে এক মনভোলানো বিকল্প।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডার্ক চকলেট: আপনার বন্ধু না শত্রু?

সর্বশেষ আপডেট : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫