০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 74

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের বিয়ে না করায় তার বাড়ির সামনে অনশনে বসেছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। অনশনে বসা তরুণীর নাম সুরমা আক্তার (২৪), তিনি সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিচিপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সলিমুল্লা মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিবপুর গ্রামের প্রবাসী যুবক শরীফ মিয়া (২৮) মালয়েশিয়া থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন। ৫ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। ওই সময় থেকেই শরীফ ও সুরমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফিরে শরীফ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরিবারের বাধার কারণে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন।

অনশনে বসে সুরমা গণমাধ্যমকে জানান, “শরীফ আমার সঙ্গে বিয়ের কথা বলেছে। কিন্তু এখন তার পরিবার বাধা দিচ্ছে। এমনকি তারা আমার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। আমি এ অবিচারের প্রতিবাদেই তার বাড়ির সামনে অনশনে বসেছি।”

আরও পড়ুন : বাসায় চুরির পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

স্থানীয়রা জানান, মেয়েটি সকাল থেকে কোনো খাবার গ্রহণ না করে শরীফের বাড়ির সামনে অবস্থান করছেন। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শরীফের পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে বিষয়টি দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। তবে মেয়েটির নিরাপত্তা ও ন্যায্য দাবি বিবেচনায় প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন

সর্বশেষ আপডেট : ০৮:০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫