০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: হরিপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 132

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ জুলাই) ভোরে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁও সীমান্তে একজন ও দিনাজপুরের গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে আরও তিনজনকে আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন—হরিপুর উপজেলার চৌরঙ্গী পাহাড়গাঁও গ্রামের মাইনুল ইসলাম (৩০), ভাতুরিয়া গ্রামের মাইনুল ইসলাম (৩৮), ঝাড়বাড়ি গ্রামের আশরাফুল ইসলাম (৪০) এবং রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের বাবু মিয়া (৪৫)।

আরও পড়ুন: এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিন সাবজেক্টে ফেল!

৪২ বিজিবির গোবিন্দপুর বিওপি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৩৪৬/৩-আর থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের মাকরহাট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের অনুরোধে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই আটককৃতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, “বিজিবি আটক চার বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এদিকে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের এ ধরনের ঘটনা প্রতিরোধে বিজিবি নজরদারি জোরদার করেছে বলে জানানো হয়েছে। তবে কেন তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: হরিপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

সর্বশেষ আপডেট : ০৯:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫