০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল জুলাইযোদ্ধার লাশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 95

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুরে মিলল শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর নিথর দেহ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুরে ভেসে থাকা লাশটি দেখতে পান সহপাঠীরা। পরে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সাজিদ ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং গত বছরের জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ইবি থানা পুলিশ ও শিক্ষার্থীরা মিলে তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত ইবি মেডিকেলে নেওয়া হয়।

আরও পড়ুন : অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও শিক্ষক নিয়োগ ভাইভায় ডাক পাননি আজমল

ইবি মেডিকেলের চিকিৎসক ডা. সাহেদ বলেন, ‘আনার পরই আমরা বুঝতে পারি তার পালস নেই। তবে এখানে মৃত্যু ঘোষণা দেওয়ার অনুমতি না থাকায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান জানান, “লাশ ভাসার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রয়োজন।”

সাজিদের আকস্মিক মৃত্যুর খবরে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশ্ববিদ্যালয়ের পুকুরে মিলল জুলাইযোদ্ধার লাশ

সর্বশেষ আপডেট : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫