গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বুধবার (১৬ জুলাই) নেতাকর্মীদের ওপর হামল চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলার পর সেনাবাহিনীর গাড়ি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারে (এপিসি) করে গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা।
এ নিয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোসফেকুর রহমান নিজের ফেসবুকে এক পোষ্টে লেখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি’।
তবে সমালোচনার মুখে মোসফেকুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসটি মুছে ফেলেন। ততক্ষণে স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বুধবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা।
আরও পড়ুন : গোপালগঞ্জে চলছে কারফিউ, সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (হেডকোয়াটার্স, অতিরিক্ত দায়িত্ব) মিয়া মাসুদ করিম এক আদেশে মোসফেকুর রহমানকে ১৭ জুলাই পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলেছেন।
ঢাকা ডেস্ক 









