০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মতিঝিল আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 69

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক রোকুনুজ্জামান শেখকে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ।

বুধবার (১৬ জুলাই) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোকুনুজ্জামান শেখ বিগত সরকারের সময় গোপালগঞ্জের প্রভাব বিস্তার ছাড়াও নিয়োগের জালিয়াতির আশ্রয় নেওয়া অভিযোগ উঠেছে।

এ ছাড়া, বিতর্কিত সাবেক গভনিং বডির সভাপতি ও সাবেক সচিব আবু হেনা মোশেদ জামানের সাথে তার সখ্যতা ছিল।

অভিযোগগুলোর মধ্যে- স্বাক্ষর ও তারিখ জালিয়াতি করে এমপিওভুক্ত হওয়া, স্কুলে ফরওয়ার্ডিং লেটারে স্বাক্ষর পরিবর্তন: মাউশি বরাবর প্রেরিত ফরওয়ার্ডিং লেটারে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের পরিবর্তে মো. মিজানুর রহমানের স্বাক্ষর নেওয়া হয়েছে।

জন্মতারিখ ও যোগদানের তারিখ পরিবর্তন: এমপিওভুক্তির কাগজপত্রে রোকুনুজ্জামান শেখের জন্মতারিখ ১৫/০৫/১৯৬৯ দেখানো হয়েছে, যা প্রকৃত জন্মতারিখ ২০/১০/১৯৮২ থেকে ভিন্ন।

এ ছাড়াও সহকারী শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানে যোগদানের তারিখ ১০/১০/২০০০ দেখানো হয়েছে, যখন তিনি প্রকৃতপক্ষে ১৫/০৯/২০১১ তারিখে যোগদান করেন।

একইভাবে, সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদানের তারিখ ০১/১০/২০০০ দেখানো হয়েছে, যেখানে প্রকৃত যোগদানের তারিখ ০১/০৩/২০২৩।

আরও পড়ুন : রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা

এ ছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪টি সৃষ্ট পদের কথা উল্লেখ থাকলেও, রোকুনুজ্জামান শেখ প্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হওয়ায় নিজ ক্ষমতাবলে নিজের নিয়োগপত্রে ‘শূন্যপদ’ উল্লেখ করেছেন।

এছাড়াও, জালিয়াতির মাধ্যমে নিয়োগ রেজুলেশনে ৪টি সৃষ্ট পদের পরিবর্তে ২টি সৃষ্ট পদ ও ২টি শূন্যপদ দেখানো হয়েছে।

স্কুল থেকে বহিস্কারের চিঠিতে বলা হয়েছে, এসব অভিযোগ প্রতারণা ও জালিয়াতির সামিল। কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাসস্থান পরিবর্তন করতে পারবেন না এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

অন্যদিকে, সহকারী প্রধান শিক্ষক রোকুনুজ্জামান শেখ জানান, তিনি এমপিওভুক্তির কোনো আবেদন করেননি এবং কারণ দর্শানোর জবাব দেবেন। তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মতিঝিল আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

সর্বশেষ আপডেট : ০৮:৫৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫