০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা,হতাহত অনেক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 121

ছবি : সংগৃহীত

সিরিয়ায়ও অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

গত সোমবার (১৪ জুলাই) থেকে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সোয়েইদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত ১৬০টি আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুসালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশেও বোমাবর্ষণ করেছে আইডিএফ। কয়েক ডজন বা তারও বেশি সিরীয় সেনা নিহত হয়েছেন এই হামলায়।

আইডিএফ জানিয়েছে, সিরিয়ার বাহিনীকে সোয়েইদা থেকে সরাতে এবং সিরীয় দ্রুজদের জন্য স্বায়ত্তশাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তারা।

এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসর আল-শাবে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

প্রেসিডেন্ট প্রাসাদে চালানো এ হামলাকে ‘সতর্কতামূলক হামলা’ বলে অভিহিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

সানা আরও জানিয়েছে,  দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারা ও রাজধানী দামেস্কের কাতানা শহরে বেশ কয়েকটি বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের হুমকির পরপরই এই হামলা চালানো হয়।

আরও পড়ুন : জেট বিমান বানানোর পথে এগিয়ে গেল ইরান

গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা। এরপর থেকে সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে পশ্চিমা দেশগুলো, নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় সাম্প্রতিক সময়ে নতুন করে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্রুজ সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সুয়েইদা। ১৩ জুলাই (রবিবার) এক দ্রুজ বণিকের অপহরণের ঘটনায় এই সহিংসতার সূত্রপাত, যা দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে একাধিক প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভাটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্য অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত শুধু সুয়েইদা প্রদেশেই কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছেন। উত্তেজনার এই মুহূর্তে ১৫ জুলাই ইসরায়েল সামরিক হস্তক্ষেপ করে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা,হতাহত অনেক

সর্বশেষ আপডেট : ১১:৪১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫