০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফেলে যাওয়া ১৫ লাখ টাকা মালিককে ফেরত দিলেন অটোচালক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 63

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক অনিক নিজের সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাত্রী ভুল করে ফেলে যাওয়া ১৫ লাখ টাকা খুঁজে পেয়ে তা টাকার প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন তিনি। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে, নগরীর বজ্রপুর এলাকায়।

অনিকের অটোরিকশায় উঠেছিলেন শঞরের মরণ নামে এক যাত্রী, যিনি তার মেয়েকে নগরীর একটি কিন্ডারগার্টেনে নামিয়ে দিতে যাচ্ছিলেন। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে তিনি বুঝতে পারেন, সঙ্গে থাকা টাকার ব্যাগটি হয়তো অটোরিকশাতেই রেখে এসেছেন। তখন ছুটে এসে দেখেন, রিকশাটি ততক্ষণে চলে গেছে।

অনিক তখন অন্যদিকে রাজগঞ্জ এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ চোখে পড়ে, রিকশার সিটে নীল পলিথিনে মোড়ানো একটি ব্যাগ পড়ে আছে। কৌতূহলবশত সেটি খুলে দেখেন, ভেতরে রয়েছে আরেকটি কালো পলিথিন, যার ভেতরে গাঁটছড়া করা টাকা। একসঙ্গে এত অর্থ দেখে স্তম্ভিত হয়ে পড়েন অনিক—ব্যাগে ছিল পুরো ১৫ লাখ টাকা।

আরও পড়ুন : শুক্রবারে যেভাবে পাবেন এক জিবি ফ্রি ডাটা

অনিক সঙ্গে সঙ্গে এক সহকর্মী অটোরিকশাচালককে ডেকে পুরো বিষয়টি জানান। সহকর্মী তাকে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে ফেরত দিতে বলেন। এরপর অনিক তার বাবাকে ফোন করে পুরো ঘটনা বলেন। বাবা-ছেলের মধ্যকার সংলাপ ছিল অত্যন্ত মানবিক—বাবা বলেছিলেন, ‘অন্যের টাকা নিয়ে বাঁচতে চাই না, যার জিনিস তাকে ফিরিয়ে দে।’

অনিক দেরি না করে পুনরায় সেই স্কুলের সামনে গিয়ে খোঁজ করতে থাকেন। কয়েকবার চেষ্টা করে অবশেষে টাকার মালিক মরণকে খুঁজে বের করেন এবং পুরো টাকা ফেরত দেন।

টাকার মালিক মরণ একজন স্বর্ণ ব্যবসায়ী, কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার বাসিন্দা। তিনি জানান, ‘আমি ঘাবড়ে গিয়েছিলাম, এমন বিপুল অঙ্কের টাকা হারিয়ে। ভাবতেই পারিনি ফেরত পাব। কিন্তু অনিকের সততায় আমি মুগ্ধ। তার মতো তরুণ সমাজে আলোর দৃষ্টান্ত হয়ে থাকবে।’

ঘটনার পর স্থানীয়রা অনিকের প্রশংসায় পঞ্চমুখ। তার সততা ও বিবেকবোধ সাধারণ মানুষের আস্থাকে পুনরায় জাগিয়ে তুলেছে। এমন সময়, যখন অর্থ ও লোভের জগতে নীতির অবক্ষয় ঘটছে, সেখানে অনিকের মতো মানুষেরা সমাজকে আশা দেখায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফেলে যাওয়া ১৫ লাখ টাকা মালিককে ফেরত দিলেন অটোচালক

সর্বশেষ আপডেট : ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫