আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী থমাস ডেলুকা ও তাঁর স্ত্রী সংগীতবিষয়ক শো ‘আমেরিকান আইডল’-এর পরিচালক রবিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের নিজ বাসা থেকে আলাদা দুইটা কক্ষ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত ১৪ জুলাই খুনের শিকার হয়েছেন তারকা দম্পতি। তাদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হত্যাকাণ্ডের খবর জানতে পেরে লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা ঘটনা স্থালে পৌঁছেছে।
আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, রবিন ও তার স্বামীকে মৃত্যুর ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এমনকি কোনো চুরির ঘটনা বলেও মনে হচ্ছে না। কারণ, বাসা থেকে কোনো কিছু লুটপাট করা হয়নি।
পুলিশ বাসার মূল দরজায় রক্ত দেখতে পায়। তারপর জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে রবিন ও থমাসকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। ঘটনাস্থলেই তাঁদের মৃত হয়েছেন বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা।
এর আগে, গত ১০ জুলাই তাঁদের বাসায় ডাকাতির ঘটনা সন্দেহে পুলিশ ডেকেছিনল। সে সময় পুলিশ ডাকাতির কোনো তথ্য পায়নি।
আরও পড়ুন : সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা
থমাস-রবিন দাবি করেন, একটি এলএপিডি হেলিকপ্টার বাসার ওপর দিয়ে টহল দিচ্ছিল। কিন্তু পুলিশ কোনো সন্দেহভাজন গ্রেফতার করতে পরেনি। এ ঘটনা তারকা দম্পতি খুনের সঙ্গে সম্পর্কিত কিনা, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
ঘটনার পর প্রতিবেশীরা জানান, গত চারদিন ধরে ওই দম্পতির কোনো খোঁজ মেলেনি। এরপরই সন্দেহ জন্মায় এবং পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এখনো হত্যার পেছনে কোনো সুস্পষ্ট কারণ বা অপরাধী শনাক্ত হয়নি, তদন্ত চলছে ।
সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে শিগগিরই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে বলে পুলিশ আশা করছে।
ঢাকা ডেস্ক 









