গোপালগঞ্জে বৃহস্পতিবার (১৭ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্যই এ সিদ্ধান্ত কার্যকর।
বুধবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
অন্যান্য জেলার শিক্ষার্থীদের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামীকাল সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। বিকেলে অন্যান্য কিছু বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জে ওই সময় কোনো পরীক্ষা ছিল না।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : গোপালগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ৪
গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
ঢাকা ডেস্ক 









