কক্সবাজারের চকরিয়ায় একজন পুলিশ সদস্যের বাসায় চুরি করার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে।
পরে রাতেই থানায় চকরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।
বুধবার (১৬ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।
জানা যায়, ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। তিনি বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন।
মামলার এজাহারে বলা হয়, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তার হাতে থাকা দা দেখিয়ে তিনি দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। পরে অস্ত্রের মুখে রান্নাঘরে তার স্ত্রীকে নিয়ে ধর্ষণ করেন।
আরও পড়ুন : ঝালমুড়ির সঙ্গে চেতনানাশক মিশিয়ে তরুণীকে ধর্ষণ, অতঃপর…
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় ওই নারীর দুই সন্তান আতঙ্কে কান্নাকাটি করছিল। পরে দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে আসেন।
শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ওই নারীর স্বামী থানায় আসেন এবং ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ঢাকা ডেস্ক 









