০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্ত্রী- সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার ছাত্রলীগ নেতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 46

ছবি : সংগৃহীত

স্ত্রী ও নবজাতক সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন নোয়াখালীর কবিরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি রুহিন ওয়াজেদ ভূঁইয়া।

গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

রুহিন ওয়াজেদ ভূঁইয়া কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল আওয়ালের ছেলে।

জানা গেছে, ছাত্রলীগ নেতা রুহিন ওয়াজেদ ভূঁইয়া কিছুদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন। দুই মাসের কারাভোগ শেষে সম্প্রতি তিনি বের হয়ে আসেন।

গত ১৪ জুলাই (সোমবার) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রুহিনের প্রথম সন্তান জন্ম নেয়।

সন্তান ও স্ত্রীকে দেখতে তিনি হাসপাতালে গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পরে তাকে গুরুতর আহত করে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

আরও পড়ুন : ‘এই বর্বরতার জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে’

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘কোম্পানীগঞ্জ থানায় রাতে সোপর্দ করা হলে আমাদের জানায়। আমরা তখন ফোর্স প্রেরণ করে তাকে কবিরহাট থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্ত্রী- সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার ছাত্রলীগ নেতা

সর্বশেষ আপডেট : ০৬:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫