গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) বেলা ১১টা দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে।
তিনি আরও বলেন, এনসিপির পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
এর আগে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা ডেস্ক 









