০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনসিপির ওপর হামলায় শিবিরের বিবৃতি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 61

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের জুলাই সহযোদ্ধাদের ওপর হামলা কখনোই মেনে নিব না।

আজ বুধবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌‘গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি। আমাদের লড়াই ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

আরও পড়ুন : ‘এই বর্বরতার জন্য যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে’

তারা মঞ্চে উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালান এবং মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন।

এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে প্রথমে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরে হামলা করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও।

এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি এনসিপি নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনসিপির ওপর হামলায় শিবিরের বিবৃতি

সর্বশেষ আপডেট : ০৬:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫