০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুলিশ সুপারের কার্যালয়ের আশ্রয় নিলেন এনসিপি নেতারা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 65

ছবি : সংগৃহীত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা।

তাদের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পথযাত্রা শেষ করে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপর হামলার আশঙ্কা করছি। গাড়িবহরের একটি অংশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে যেতে পারেনি। তাই পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছি।

এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আমরা যখন রওনা দিয়েছি, তখন আওয়ামী লীগের লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে।

‘আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতি শান্ত। কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।’

এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে হয়।

আরও পড়ুন : ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের  হামলা

এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ইউএনও’র গাড়ি বহরে হামলা চালানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুলিশ সুপারের কার্যালয়ের আশ্রয় নিলেন এনসিপি নেতারা

সর্বশেষ আপডেট : ০৪:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫