দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে পদোন্নতি দিয়ে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন :
পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়েছে।
এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা ডেস্ক 









