০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিবি হারুন আমাকে পারসোনালি ডাকতেন: ডা. সাবরিনা

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 79

ছবি : সংগৃহীত

বহুল আলোচিত-সমালোচিত একটি নাম ডা. সাবরিনা আরিফ চৌধুরী। সাবেক এই চিকিৎসক প্রতারণার মামলায় তিন বছর জেলও খেটেছেন।

সম্প্রতি তিনি সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে বেশ কয়েকটি বিষয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

ডা. সাবরিনা দাবি করে বলেছেন, হারুন তাকে ব্যক্তিগতভাবে ফোন করে ডাকতেন, কখনোই নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে তলব করতেন না।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ডা. সাবরিনা।

তিনি বলেন, আন-অফিশিয়ালি হারুন সাহেব আমাকে তিনবার কল করেছিলেন।

বলতেন, একটু আসেন, কথা আছে। উনি প্রায়ই এমনভাবে ডাকতেন। অথচ, আমি তখন ওই মামলার প্রধান ব্যক্তি নই, জেকেজির চেয়ারম্যান কিংবা সাইনেটারিও না। আমাকে কেন ডাকা হচ্ছিল, সেটাই বোঝা যাচ্ছিল না।

তিনি আরও বলেন, আমি বাইরে থাকাকালে তিনি কয়েকবার ফোন করেছিলেন। কিন্তু যা-ই বলুন, আমার পরিবার থেকে বারবার সতর্ক করা হতো—উনার নামে নানা গসিপ প্রচলিত ছিল।

আমি জানি না সেগুলো সত্য না মিথ্যা, কিন্তু বাবা বলতেন, অফিশিয়ালি ডাকলে যাবা, এমন করে না। আমি তার ডাকে যাইনি।

ডা. সাবরিনা অভিযোগ করেন, ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। তিনি বলেন, যেদিন আমাকে ডাকা হয়, আমি দেখি সাংবাদিকরা আগেই সেখানে উপস্থিত।

সাংবাদিকদের আগেভাগেই জানিয়ে রাখা হয়েছিল, এটা কি সাধারণ নিয়ম? এরপর গ্রেপ্তার দেখানো হলো, অথচ আমার সঙ্গে শুধুই কথা হয়েছিল কোন মেডিক্যাল কলেজে পড়েছি ও আমি কোন বিসিএস ব্যাচের।

জেল থেকে বের হওয়ার পরও ডিবি হারুন তার ওপর নজরদারি চালাতে থাকেন বলে দাবি করেন ডা. সাবরিনা।

তিনি বলেন, হারুন আমার একটি বই সমকামিতা সংশ্লিষ্ট বলে বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন, যদিও সেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।

সাবেক এই চিকিৎসক আরও বলেন, হারুন যখন ক্ষমতায় ছিলেন, তখন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করত না।

আরও পড়ুন : পায়ের লক্ষণ দেখে জেনে নিন আপনার ডায়াবেটিস আছে কিনা

সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল—আপনাকে নিয়ে এত গসিপ কেন? তখন তিনি উত্তর দেন, বড় বড় অপরাধী ধরার জন্যই তাকে অনেকে অপছন্দ করে।

তখন আমার নাম বলেননি, কিন্তু আমি জানি সেটি আমাকে নিয়েই ইঙ্গিত ছিল।

ডা. সাবরিনা এখন সরাসরি ডিবি হারুনের নাম বলার সাহস পাচ্ছেন বলেও জানান।

তিনি বলেন, তখন ভয় ছিল, উনার এত শক্তি ছিল যে কিছু বলাও যেত না। কিন্তু এখন তো উনি নেই, তাই সত্যটা সবার সামনে বলছি।

বিভিন্ন সময়ে নানা রকম ভিডিওতে গান-কবিতা নিয়ে হাজির হলেও  কাজ করেছেন একটি নাটকে। এ নাটকের নাম ‘অভিমানে তুমি’।

নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছেন সাবরিনা। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেতা ফজলুর রহমান বাবু।

অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডিবি হারুন আমাকে পারসোনালি ডাকতেন: ডা. সাবরিনা

সর্বশেষ আপডেট : ০১:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫