০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 56

ছবি : সংগৃহীত

নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে ইসির সমালোচনা করে নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি লেখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন।

কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?

আরও পড়ুন : আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি আজ

আসিফ মাহমুদ আরো লেখেন, পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।

বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে।

অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

সর্বশেষ আপডেট : ১২:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫