০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এই ৮টি স্থানে ভুলেও রাখবেন না আপনার মোবাইল ফোন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 67

মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী হলেও কিছু ভুল জায়গায় ফোন রাখলে তা কেবল ডিভাইসের ক্ষতি নয়, হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কিছু জায়গা আছে যেখানে ফোন রাখা একেবারেই উচিত নয়। দেখে নেওয়া যাক সেসব জায়গা :

১. পকেটের ভিতরে

স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লিলি ফ্রিডম্যান জানাচ্ছেন, পকেটে মোবাইল রাখলে রেডিয়েশন বৃদ্ধি পায় ২ থেকে ৭ গুণ পর্যন্ত। এটি ডিএনএ পরিবর্তন, টিউমার বৃদ্ধির ঝুঁকি এবং পুরুষদের প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

২. অর্ন্তবাসের ভিতরে

গবেষণায় দেখা গেছে, ফোন অর্ন্তবাস যেমন ব্রা বা ব্লাউজে রাখলে ত্বকে জীবাণু জমা হতে পারে এবং কম্পনের কারণে স্তন ক্যানসারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

৩. বালিশের নিচে বা বিছানায়

রাতে ফোন বালিশের নিচে রাখা মানেই বাড়তি তাপের ঝুঁকি, ব্যাটারি সমস্যা এবং স্ক্রিনের আলো ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

আরও পড়ুন : নিম্ন রক্তচাপ বাড়াতে যে খাবার খাবেন

৪. সবসময় চার্জে লাগানো অবস্থায়

ফোনের ব্যাটারি পূর্ণ থাকলে বারবার চার্জে রাখা ক্ষতিকর। তাপ জমে ফোন গরম হয়ে যায়, বিশেষ করে যদি নকল চার্জার ব্যবহার করেন।

৫. মুখের খুব কাছাকাছি

ফোনের সঙ্গে সরাসরি মুখ লাগিয়ে কথা বললে জীবাণু ছড়ায় এবং ব্রণ বা ত্বকের সমস্যা দেখা দেয়। হেডফোন বা ইয়ারপড ব্যবহার করাই ভালো।

৬. গাড়ির গ্লাভ বক্সে

অত্যধিক গরম বা ঠান্ডায় ফোনের ব্যাটারি ও ডিসপ্লেতে সমস্যা হতে পারে। গ্লাভ বক্সে রেখে দিলে তথ্য নষ্ট, ব্যাটারি লিক কিংবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

৭. সাগর বা সমুদ্র সৈকতের তোয়ালের উপর

রোদ ও অতিরিক্ত গরমে ফোন দ্রুত গরম হয়ে গিয়ে ডিভাইস নষ্ট হতে পারে। ছবি তুলে নিলে সাথে সাথে ফোনকে রোদ থেকে সরিয়ে ফেলুন।

৮. বাথরুমে

ফোনকে বাথরুমে নেওয়ার অভ্যাস বিপজ্জনক। ফ্লাশ করার সময় বাতাসে ছড়িয়ে পড়া জীবাণু ফোনে জমে, যা রোগ ছড়াতে পারে বলে গবেষণায় দেখা গেছে।

বিশেষজ্ঞদের মতে, একটু সচেতন হলেই আমরা নিজেদের এবং ডিভাইস—উভয়কেই নিরাপদ রাখতে পারি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এই ৮টি স্থানে ভুলেও রাখবেন না আপনার মোবাইল ফোন

সর্বশেষ আপডেট : ০৪:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫