‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আগামী ১৬ জুলাই (বুধবার) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু
প্রজ্ঞাপনে বলা হয়, শোক দিবসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়া, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও যথাযোগ্য মর্যাদায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
ঢাকা ডেস্ক 









