১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভেন্যু বদলের নাটকীয়তায় সাড়ে চার ঘণ্টার ম্যাচে ভুটানকে হারাল বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 79

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবারের বাংলাদেশ বনাম ভুটান ম্যাচটি নানা কারণে বিশেষ হয়ে উঠেছে। ম্যাচটি শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়, কিন্তু মধ্যবিরতির পর বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। ফলে খেলা তিন ঘণ্টা পর ভেন্যু বদলে পাশের অনুশীলন মাঠে স্থানান্তর করা হয়।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় শান্তি মারডির করা একমাত্র গোলে। যদিও দুই দলই বৃষ্টিভেজা ভারী মাঠে স্বাভাবিক খেলায় ব্যাঘাত অনুভব করছিল। ম্যাচ অফিসিয়ালরা দ্বিতীয়ার্ধ শুরু করতে গিয়ে বারবার মাঠ পর্যবেক্ষণ করেন। দুইবার আধঘণ্টা করে বিলম্বের পরও মাঠ খেলাযোগ্য না হওয়ায় বাইলজ অনুযায়ী সিদ্ধান্তে খেলা অনুশীলন মাঠে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন : শ্রীলঙ্কাকে ৯ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সন্ধ্যা ৭টার কাছাকাছি মাঠ বদলের পর দ্বিতীয়ার্ধ শুরু হলে ভুটান এক গোল দিয়ে সমতায় ফেরে। কিন্তু এরপর ফের গোল করেন শান্তি মারডি এবং পরে আরও দুই গোল করে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয়লাভ করে।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, চারটি দল পরস্পরের মুখোমুখি হবে দুইবার করে। ৬টি ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত দলই চ্যাম্পিয়ন হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভেন্যু বদলের নাটকীয়তায় সাড়ে চার ঘণ্টার ম্যাচে ভুটানকে হারাল বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৮:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫