১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিদেশিদের জন্য সৌদির নতুন নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 56

ছবি : সংগৃহীত

সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর বিদেশি গাড়ি চালকদের জন্য নতুন নিয়ম চালু করেছে।

দেশটিতে যারা আন্তর্জাতিক বা নিজ দেশের লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে চান, তাদের ক্ষেত্রে দেশটিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন। সূত্র: গালফ নিউজ।

তবে লাইসেন্সের মেয়াদ যদি এক বছরের আগেই শেষ হয়, সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে।

এ ছাড়াও চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরির সঙ্গে মিলে যেতে হবে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সব বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে, যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে।

আরও পড়ুন : আবারও প্রস্তুতি নিচ্ছে ইরান, সাজাচ্ছে নতুন কৌশল

তবে আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন।

তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই।

তবে এই লাইসেন্স দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানো অনুমোদিত নয় বলে জানিয়েছে ট্রাফিক অধিদপ্তর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিদেশিদের জন্য সৌদির নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট : ০২:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫