০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

না ফেরার দেশে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 72

দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান।

সাঈদ হোসেন চৌধুরী ছিলেন কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভাষাসৈনিক হেদায়েত হোসেন চৌধুরীর পুত্র এবং সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বড় ভাই।

আরও পড়ুন : মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার ভারতের জনপ্রিয় অভিনেত্রী

দেশের চা শিল্পের উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। তার নেতৃত্বে এইচআরসি গ্রুপ বাংলাদেশকে আন্তর্জাতিক চা বাজারে পরিচিত করে তোলে। শুধু চা নয়, এইচআরসি গ্রুপ পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, কৃষি, পরিবহন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও সফলভাবে কাজ করে আসছে, যার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়েও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন ছাড়াও, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিনিয়োগ ফোরামে দেশের সম্ভাবনা তুলে ধরেছেন দক্ষতার সঙ্গে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

না ফেরার দেশে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী

সর্বশেষ আপডেট : ০৫:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫