০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 84

ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনে তিনি ‘ব্লাক ডায়মন্ড’ নামে পরিচিত ভারতীয় মডেল ও অভিনেত্রী স্যান র‍্যাচেল আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুদুচেরির একটি হাসপাতালের চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জুলাই পুদুচেরির নিজবাড়িতে একসঙ্গে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন র‍্যাচেল।

দ্রুত তাকে ভর্তি করা হয় ইন্দিরা গান্ধী সরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে তাকে স্থানান্তর করা হয় জওহরলাল ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে।

সেখানেই ১২ জুলাই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, র‍্যাচেল অত্যধিক ঋণের বোঝায় মানসিক অবসাদে ভুগছিলেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বড় ধরনের লোকসানের সম্মুখীন হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

তবুও সম্প্রতি বিয়ে হওয়ায়, বৈবাহিক জীবনে কোনো অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুন : হলিউডের সিনেমায় শাকিব খান, যে বার্তা দিলেন…

স্যান র‍্যাচেল ছিলেন একজন প্রতিষ্ঠিত মডেল। তার আসল নাম ছিল শঙ্কর প্রিয়া।

২০১৯ সালে তিনি ‘ডার্ক কুইন তামিলনাড়ু’ খেতাব অর্জন করেন। ২০২১ সালে জেতেন ‘মিস পুদুচেরি’ খেতাব।

আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রতিনিধিত্ব করেছেন তিনি- লন্ডন, জার্মানি ও ফ্রান্সে বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

তিনি কেবল ফ্যাশন জগতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং নারী সুরক্ষা ও বর্ণবাদের বিরুদ্ধে সরব কণ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন।

এই অকাল প্রয়াণে মডেলিং ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদ, বিশেষ করে গায়ের রং নিয়ে বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরেই কথা বলতেন স্যান র‍্যাচেল।

তার সাহসী পোস্ট ও বক্তব্যে অনেকে অনুপ্রাণিত হলেও, বারবার অপমানজনক মন্তব্য ও মানসিক চাপে পড়েন তিনি।

তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি কিছু হতাশাজনক বার্তাও দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

শোবিজ অঙ্গনে তিনি ‘ব্লাক ডায়মন্ড’ নামে পরিচিত ছিলেন। সান রেচাল ২০২০ মিস পুদুচেরি পান। এ ছাড়াও মিস বেস্ট অ্যাটিটিউড ২০১৯, মিস ডার্ক কুইন তামিলনাড়ু ২০১৯ এবং কুইন অব মাদ্রাজ ২০২২ ও ২০২৩ লাভ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুইসাইড নোট লিখে ভারতীয় অভিনেত্রীর আত্মহত্যা

সর্বশেষ আপডেট : ০৯:০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫