০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় ৭৮ ফিলিস্তিনি নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 67

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে আরও ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার (১৪ জুলাই) দক্ষিণ গাজার রাফায় একটি ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে আসা কমপক্ষে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এর মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে।

এদিকে সোমবার দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুতদের এক শিবিরে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

একইদিনে গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক বাণিজ্যিক ভবনে হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন।

উত্তর গাজা ও গাজা শহরেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী।

এরই অংশ হিসেবে গাজা শহরের তুফাহ ও শুজাইয়া এলাকায় ব্যাপক বিমান হামলায় বহু বাসাবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন আল জাজিরার স্থানীয় সংবাদদাতা তারেক আবু আযম। 

অন্যদিকে, গাজা শহরের অভ্যন্তরে একটি ট্যাংক রকেট হামলায় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা ঘটে।

পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ওই হামলায় তাদের তিন সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : পুতিন মুখে সুন্দর কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প

সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় শুধুমাত্র গাজা শহরেই ২৪ ফিলিস্তিনি নিহত ও বহু আহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে নতুন করে আশার সুর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা নিয়ে ভালো অগ্রগতি হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ।

এদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলি হামলায় গাজায় ৭৮ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ আপডেট : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫