১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যত উঁচু লেভেলের চাঁদাবাজ হোক ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 79

স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

যত উঁচু লেভেলের চাঁদাবাজ হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স বন্ধ হবে। মব ভায়োলেন্স, চাঁদাবাজি কখনো গ্রহণীয় নয়। একে শক্ত হাতে প্রতিহত করা দরকার।’

সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত ‘রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘শুধু বাহক নয়-মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে।

আরও পড়ুন : পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

তাই মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

সরকারের এ উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সমস্যা বিষফোড়ায় পরিণত হয়েছে। কঠোরতার মাঝেও তাদের অপরাধ কর্ম আমাদের ভাবাচ্ছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে একজন উপদেষ্টাও রয়েছেন। তিনি চেষ্টা করছেন কীভাবে এ সমস্যা থেকে উত্তরণ করা যায়।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যত উঁচু লেভেলের চাঁদাবাজ হোক ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৬:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫