০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, দেবরের ছুরিকাঘাতে ভাবির মর্মান্তিক মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 116

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) গভীর রাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত দেবর রবিন ওরফে রনি পলাতক রয়েছেন।

নিহত ফেরদৌস আরা ওই এলাকার বাসিন্দা মো. লোকমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস আরার স্বামীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ও পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই রাতের আঁধারে রনি তার ভাবিকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা, স্বামী আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে ছুরিকাঘাত করেন তার দেবর। বর্তমানে অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, দেবরের ছুরিকাঘাতে ভাবির মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ আপডেট : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫