০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 77

ছবি : সংগৃহীত

শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দিন এ কথা বলেন।

‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে গতকাল রোববার এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হলেও এগুলো নিয়ে গুপ্ত সংগঠনের নেতা-কর্মীরা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করছেন না।

শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।

এমন কি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়ে যাচ্ছেন।

নাছির উদ্দিন বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করতে চান। কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চান না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে

সর্বশেষ আপডেট : ০৮:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫