০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 69

ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

সোমবার (১৪ জুলাই)   দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত বেনজীরের দুটি স্থাবর সম্পত্তি, যার প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার, ক্রোক করা হয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তার নামে খোলা মোট চারটি ব্যাংক হিসাবও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।

আরও পড়ুন : জুলাই শহিদরা ‘জাতীয় বীর’ কেন নয়, জানতে চায় হাইকোর্ট

এসব সম্পদ তিনি পুলিশের আইজি থাকা অবস্থায় অবৈধভাবে অর্জন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে তার নিজ ও আত্মীয়স্বজনের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।

এতে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্নিত হতে পারে। সে কারণে আদালতে চার্জশিট দাখিলের আগে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দ

সর্বশেষ আপডেট : ০৭:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫