ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় এক নারী ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোববার রাতের কোনো এক সময়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় না মিললেও জানা গেছে, তারা একই পরিবারের সদস্য।
আরও পড়ুন : বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারীর মৃত্যু
পুলিশ সুপার কাজী আকতার উল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এ ঘটনায় নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যদিও ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করা হচ্ছে।
এদিকে নিহতের দেবর পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং বিস্তারিত জানতে তদন্ত চলছে।
এ ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকা ডেস্ক 









