১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে জোটে যাবে না এনসিপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 72

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নানা সমীকরণ তৈরি হলেও, বিএনপির সঙ্গে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো বড় রাজনৈতিক দলের ছায়ায় নয়, বরং নিজের শক্তি ও অবস্থান থেকেই আগামী নির্বাচনে অংশ নিতে চায়।

সাম্প্রতিক সময়ে বিএনপির একটি বক্তব্য ঘিরে এনসিপি ও বিএনপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা শুরু হয়। যদিও এনসিপি সূত্র বলছে, বিএনপির এমন বক্তব্য তাদের কৌশলগত অবস্থান হতে পারে, কিন্তু এনসিপির নিজস্ব রাজনৈতিক ধারা ও লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। দলটি স্পষ্ট করেছে, বিএনপির পক্ষ থেকে ‘সবুজ সংকেত’ থাকলেও এনসিপি আপাতত কোনো জোটে যাচ্ছে না।

নেতৃত্বের অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা থেকে জানা যায়, এনসিপি এখন মূলত দেশব্যাপী সংগঠনকে সুসংগঠিত করতেই মনোযোগী। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ চলমান এবং দলীয় কাউন্সিলের পর নির্বাচন ও সম্ভাব্য মেরুকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কমিটিতে আ.লীগ নেতা

এদিকে, জামায়াতে ইসলামীর সঙ্গেও কোনো জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। বরং এনসিপি চায় ‘পদ্ধতিগত পরিবর্তন’ এবং ন্যায়ের ভিত্তিতে রাজনীতির নতুন ধারা গড়তে। এই লক্ষ্যেই এনসিপি তার নিজস্ব কর্মসূচি, দাবি এবং ঘোষণাপত্রের অগ্রগতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দলের উত্তরাঞ্চলভিত্তিক মুখ্য সংগঠক জানিয়েছেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি চলছে। অন্যদিকে মুখ্য সমন্বয়ক আশাবাদ ব্যক্ত করেছেন, ৪০০ আসনের প্রস্তাবিত কাঠামোতে অন্তত ৩০০ আসনে এনসিপি জয়লাভ করে সরকার গঠনে সক্ষম হবে।

এনসিপির শীর্ষ নেতৃত্ব আরও জানিয়েছে, ছোট ও উদীয়মান দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ ও ঐক্য হতে পারে, তবে তা ক্ষমতাকেন্দ্রিক নয়, বরং সংস্কার ও বিচারভিত্তিক একটি অভিন্ন দর্শনের ভিত্তিতে হবে।

সব মিলিয়ে বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট গঠনের আলোচনা থেকে নিজেদের সরিয়ে এনে এনসিপি স্পষ্ট বার্তা দিয়েছে—তারা এককভাবে এবং নিজেদের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

সূত্র: কালবেলা

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির সঙ্গে জোটে যাবে না এনসিপি

সর্বশেষ আপডেট : ০৮:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫