০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফের বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • 55

ছবি; সংগৃহীত

বিশ্ববাজারে ফের বেড়েছে সোনার দাম। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।  

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতুটি।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোমবার সকাল ১০টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে ৩ হাজার ৩৫৪ দশমিক ৮৩ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা গত ২৩ জুনের পর সোনার সর্বোচ্চ দর।

এছাড়া, ফিউচার মার্কেটেও প্রায় দশমিক ২ শতাংশ বেড়েছে সোনার দর। এই বাজারে প্রতি আউন্স সোনা বর্তমানে ৩ হাজার ৩৭১ ডলারে বিক্রি হচ্ছে। 

বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাণিজ্য শুল্ক নীতি বাস্তবায়নের অনিশ্চয়তার কারণেই বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার চাহিদা আবারও বাড়ছে।

আরও পড়ুন : রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি মামুন

গত শনিবার (১২ জুলাই) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর থেকেই মূলত আবারও বিনিয়োগকারীদের ভরসার জায়গা হয়ে উঠেছে সোনা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফের বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

সর্বশেষ আপডেট : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫