০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুরান ঢাকায় সোহাগ হত্যা: বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 75

ছবি : সংগৃহীত

পুরান ঢাকায় মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে জানান, রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অপরাধীদের গ্রেফতার করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার (১৪ জুলাই) এ রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় আসামী রবিনের দায় স্বীকার

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

অস্ত্র আইনে আলাদা আরেকটি মামলা করে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুরান ঢাকায় সোহাগ হত্যা: বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

সর্বশেষ আপডেট : ০৩:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫