১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেন্টমার্টিনে ভ্রমণে পর্যটকদের দিতে হবে ‘পরিবেশ সংরক্ষণ ফি’

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 71

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণ করতে হলে পর্যটকদের পরিশোধ করতে হবে পরিবেশ সংরক্ষণ ফি।

শনিবার (১২ জুলাই) ঢাকায় পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা জানান, সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র সুরক্ষায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে দ্বীপে পর্যটকদের উপস্থিতির প্রভাব কমিয়ে আনার জন্য ‘এনভায়রনমেন্টাল কনজারভেশন ফি’চালু করা হবে, যা সংগ্রহ করবে স্থানীয় ইউনিয়ন পরিষদ। এই অর্থ দ্বীপের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে ব্যয় হবে। তবে কত টাকা ফি ধার্য করা হবে, তা এখনো নির্ধারণ হয়নি।

আরও পড়ুন : শিশু হাসপাতালে পরীক্ষা ছাড়াই নিয়োগ পেলেন ৬৫ চিকিৎসক

সভায় জানানো হয়, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষা করতে শুধু ফি আদায় নয়, দ্বীপের বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা হচ্ছে। তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় ৫০০ পরিবারকে হাঁস-মুরগি পালন, কৃষিকাজ ও হস্তশিল্প প্রশিক্ষণ দেওয়া হবে। এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় থেকে দুইজন কৃষি কর্মকর্তা দ্বীপে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

এছাড়া অক্টোবর মাসের পর থেকে সেন্টমার্টিনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করা হবে বলে জানান উপদেষ্টা। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে বিকল্প পণ্য তৈরির নির্দেশনা দেওয়া হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৭ কোটি টাকা ব্যয়ে বিকল্প কর্মসংস্থানের একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে দ্বীপে। এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেন্টমার্টিনে ভ্রমণে পর্যটকদের দিতে হবে ‘পরিবেশ সংরক্ষণ ফি’

সর্বশেষ আপডেট : ১০:৫৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫