১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৬০ লেবার এমপির আহ্বান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 67

ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার পার্টির অন্তত ৫৯ জন এমপি। পাশাপাশি গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে আখ্যা দিয়ে তা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার (১০ জুলাই) ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ সংগঠনের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে এমপিরা ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহায়তা পুনর্বহালের দাবি জানান।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৮২

চিঠিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলা হয়, গাজার সব ফিলিস্তিনিকে রাফাহ শহরের ধ্বংসাবশেষে গড়ে তোলা একটি অস্থায়ী ‘মানবিক শহরে’ সরিয়ে নেওয়ার পরিকল্পনা এক ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং তা মূলত ফিলিস্তিনি জাতিসত্তা মুছে ফেলার প্রয়াস।

এমপিরা সতর্ক করে বলেন, এই প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি বিশ্বের কাছে একটি বিপজ্জনক বার্তা পৌঁছে দেয়।

এমপিরা বলেন, ‘আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিই, তাহলে দ্বি-রাষ্ট্র সমাধানের নীতিকে নিজেরাই দুর্বল করি। এর ফলে ইসরায়েলের দখলদার নীতিকে বৈধতা দেওয়া হয় এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ক্রমাগত দখল সহজ হয়ে ওঠে।‘

উল্লেখ্য, চিঠিতে স্বাক্ষর করা এমপিদের মধ্যে লেবার পার্টির মধ্যপন্থি ও বামপন্থি উভয় ঘরানার নেতারাই রয়েছেন। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে ফিলিস্তিন প্রশ্নে নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৬০ লেবার এমপির আহ্বান

সর্বশেষ আপডেট : ১১:২১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫