০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • 76

দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৩ জুলাই) দেশের অন্তত ১১টি অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বা ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন : বর্ষায় সচেতনতা ও প্রতিরোধেই রক্ষা

আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সতর্কতা হিসেবে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উপকূ

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫